National
৮ মার্চ, ২০২৬
সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত, মোটরসাইকেলে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক (২৬) নিহত হয়েছে। রবিবার (৮ মার্চ) ভোর ৬টায় জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান,
- মোটরসাইকেলযোগে তিন ছিনতাইকারী ধারালো অস্ত্র হাতে এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করে।
- এ সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়।
- আটককৃত ছিনতাইকারীকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
- ছিনতাইকারী দলের অপর দুই সদস্য মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
- পরে ক্ষুব্ধ জনতা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।