National
১৮ এপ্রি, ২০২৬
সিলেট মহানগরের কয়েকটি এলাকায় আজ টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট মহানগরের কয়েকটি এলাকায় আজ শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বিদ্যুৎ থাকবে না এমন এলাকাগুলো হলো চালিবন্দর, কাষ্টঘর, সোবহানীঘাট, বিশ্বরোড, জেল রোড, বন্দরবাজার, আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদীঘির পাড়, ডাকবাংলা রোড, বুরহান উদ্দিন মাজার এলাকা, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক। #বিদ্যুৎ #সিলেট #বিদ্যুৎবিভাগ