National
২৪ এপ্রি, ২০২৬
সিলেট সফরকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড়, ১১৮ জন আটক

সিলেট সফরকে সামনে রেখে মেট্রোপলিটন এলাকায় পুলিশের ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। গত তিন দিনে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে ১১৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মহানগর পুলিশের মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছে।
আটককৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকদ্রব্য মামলার আসামি এবং ছিনতাইকারী রয়েছে। মঙ্গলবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ এই ১১৮ জনকে আটক করে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম আটকদের আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
#সিলেট #পুলিশ #ধরাपकড় #আটক #মাদকব্যবসায়ী #তারিকরহমান