National
১২ এপ্রি, ২০২৬

সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত, আতঙ্কিত সীমান্তবর্তী এলাকার মানুষ

সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত, আতঙ্কিত সীমান্তবর্তী এলাকার মানুষ

সিলেট ও এর আশেপাশে পাঁচ দিনের ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার সকাল ৯টা ২১ মিনিটে রিখটার স্কেলে ৪.৩ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়। বাংলাদেশের সিলেটসহ সীমান্তবর্তী এলাকাগুলোতেও এর প্রভাব পড়েছে।

এর আগে গত ৭ এপ্রিল একই এলাকায় ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।

সর্বশেষ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, হঠাৎ কম্পনে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে। গত ২১ নভেম্বর নরসিংদীর মাধবদী এলাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্পে সারা দেশে ১০ জনের মৃত্যু ও অনেকে আহত হয়েছিলেন।

#সিলেট #ভূমিকম্প #বাংলাদেশ #আসাম #প্রাকৃতিকদুর্যোগ