সিরাজগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার: অপমৃত্যুর মামলা দায়ের

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফাহিমা খাতুন (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফাহিমা উপজেলার সোনারাম গ্রামের ওমর ফারুকের মেয়ে এবং স্থানীয় চান্দাইকোনা দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পড়াশোনা নিয়ে মায়ের বকাঝকার পর গত ১৫ এপ্রিল সন্ধ্যায় ফাহিমাকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির একটি কক্ষের দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফাহিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় নামান।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান নিশ্চিত করেছেন। #সিরাজগঞ্জ #রায়গঞ্জ #অপমৃত্যু #কিশোরীরলাশ #রহস্যজনকমৃত্যু