National
৩ এপ্রি, ২০২৬
শিশুদের হামজনিত নিউমোনিয়া প্রাদুর্ভাব: সরকারি স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি (অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি) বাতিল করেছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই ছুটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই আদেশের ফলে স্বাস্থ্য অধিদপ্তরসহ তার আওতাধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে না।
#হাম #নিউমোনিয়া #স্বাস্থ্যঅধিদপ্তর #ছুটিবাতিল #স্বাস্থ্যসেবা