National
১০ এপ্রি, ২০২৬

শিশুর মর্মান্তিক মৃত্যু: পুঠিয়ার শেখ রাসেল পার্কে পুকুরে ডুবে প্রাণ গেল ৪ বছরের পার্থের

শিশুর মর্মান্তিক মৃত্যু: পুঠিয়ার শেখ রাসেল পার্কে পুকুরে ডুবে প্রাণ গেল ৪ বছরের পার্থের

রাজশাহীর পুঠিয়া উপজেলায় শেখ রাসেল পার্কের পুকুরে পড়ে পার্থ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টা ২০ মিনিটে রানীঘাট পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত পার্থ পুঠিয়া উপজেলার রামজীবনপুর গ্রামের সুজন কুমার দাসের ছেলে। তাদের বাড়ি শিশু পার্ক সংলগ্ন রাজার বাগানপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে পার্থ পার্কের পুকুরঘাটে সমবয়সিদের সাথে খেলছিল। বিকেল ৫টা ২০ মিনিটে তার মা তাকে বাড়িতে নিতে এসে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় ধরে খুঁজেও না পেয়ে পরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পরিবার ও এলাকাবাসীর ধারণা, খেলার সময় অসাবধানতাবশত শিশুটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে তল্লাশি শুরু করে।

সারা রাত তল্লাশির পর শুক্রবার ভোরে রানীঘাট পুকুর থেকে পার্থর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

#রাজশাহী #পুঠিয়া #শিশু_মৃত্যু #শেখ_রাসেল_পার্ক