International
১ এপ্রি, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে ভূপাতিত হওয়া একটি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশের এক নাগরিক নিহত হয়েছেন।
ফুজাইরাহ সরকারের গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশসীমায় একটি ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়। তবে ড্রোনের ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে পড়ে যায়, যার ফলে এই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়।
বর্তমানে উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে।
#সংযুক্ত_আরব_আমিরাত #ড্রোন_হামলা #বাংলাদেশি_নিহত