সৌদি আরবে আবাসিক ভবনে হামলায় বাংলাদেশি-ভারতীয়সহ ২ নিহত, আহত ১২

সৌদি আরবের আল খারজ শহরের একটি আবাসিক ভবনে প্রজেক্টাইল হামলায় কমপক্ষে দুজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি এবং অপরজন ভারতীয় নাগরিক। আহত ও নিহত ব্যক্তিদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
সৌদি আরবের নাগরিক সুরক্ষা সংস্থা এই হামলার তথ্য নিশ্চিত করেছে। সৌদি সিভিল ডিফেন্সের এক্স পোস্ট অনুযায়ী, এই হামলা আল খারজ শহরের আবাসিক এলাকায় সংঘটিত হয়েছে।
এই হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিসহ স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে। ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর তেহরান সরাসরি তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল।
#সৌদিআরব #আলখারজ #আবাসিকহামলা #ইরান #মধ্যপ্রাচ্য