National
১২ মার্চ, ২০২৬

শ্রীনগরে ৫ বছরের শিশু ধর্ষণ: যুবক জিসান গ্রেফতার, আদালতে প্রেরণ

শ্রীনগরে ৫ বছরের শিশু ধর্ষণ: যুবক জিসান গ্রেফতার, আদালতে প্রেরণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জিসান (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে শ্রীনগর উপজেলার বিরতারা ইউনিয়নের চারিগাঁও গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জিসান কৌশলে শিশুটিকে একটি ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে জিসানকে আটক করলেও, তার পিতা প্রভাব খাটিয়ে তাকে ছাড়িয়ে নেন। পরবর্তীতে এলাকাবাসী পুলিশকে খবর দিলে রাতেই অভিযান চালিয়ে ধর্ষক জিসানকে গ্রেফতার করা হয়।

 

ধর্ষণের শিকার শিশুটিকে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

 

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামি জিসানকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

#শ্রীনগরশিশুধর্ষণ #জিসানগ্রেফতার #মুন্সীগঞ্জঅপরাধ #শিশুনিপীড়ন #ধর্ষণমামলা