National
১২ মার্চ, ২০২৬

শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র হিমেল নিহত

শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র হিমেল নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মো. হিমেল (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) বিকালে ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনের ষোলঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হিমেল শ্রীনগর উপজেলার কেয়টখালি গ্রামের মোশারফ হোসেনের ছেলে এবং পদ্মা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিলেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উলটে যায়। এতে ঘটনাস্থলেই চালক হিমেল গুরুতর আহত হয়ে মারা যান।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হিমেলকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে হিমেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

#শ্রীনগরদুর্ঘটনা #মোটরসাইকেলদুর্ঘটনা #ঢাকা-মাওয়ামহাসড়ক #স্কুলছাত্রনিহত #মুন্সিগঞ্জ