সরকারি চাকরির নিয়োগে আসছে দক্ষতাভিত্তিক মূল্যায়ন, মুখস্থ নির্ভরতা কমবে

সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায়, বিশেষ করে বিসিএস পরীক্ষায়, মুখস্থনির্ভর সিলেবাসের পরিবর্তে দক্ষতাভিত্তিক (স্কিল-বেজড) মূল্যায়ন পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সংসদে এই তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী আরও জানান, এই পরিবর্তনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে যারা বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী আনবে। মৌখিক পরীক্ষার ক্ষেত্রেও যোগ্যতা-ভিত্তিক সাক্ষাৎকার চালু করা হবে, যেখানে প্রার্থীর জ্ঞান, দক্ষতা ও মনোভাব মূল্যায়ন করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমিয়ে এক বছরের মধ্যে বিসিএস সম্পন্ন করার প্রক্রিয়াও চলমান রয়েছে।
বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে নিয়োগে মেধা কোটা ৯৩%, মুক্তিযোদ্ধা কোটা ৫%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা ১%।
#সরকারিচাকরি #বিসিএস #দক্ষতাবিত্তিকমূল্যায়ন #নিয়োগপ্রক্রিয়া