National
১৭ এপ্রি, ২০২৬

টাঙ্গাইলের ধনবাড়ীতে জুয়ার আসর ভেঙে দিলো প্রশাসন

টাঙ্গাইলের ধনবাড়ীতে জুয়ার আসর ভেঙে দিলো প্রশাসন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বৈশাখী মেলার নামে পরিচালিত জুয়ার আসর ভেঙে দিয়েছে উপজেলা ও থানা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বানিয়াজান ইউনিয়নের পঞ্চাশী বটতলা বাজারে বৈশাখী মেলার আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, মেলার আড়ালে দিন-রাত জুয়া, লটারি এবং অশ্লীল নৃত্যের আয়োজন চলছিল।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয় এবং জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক জানান, অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

#জুয়ার_আসর #টাঙ্গাইল #ধনবাড়ী