National
১৮ মার্চ, ২০২৬

তাড়াশে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু: লাশ উদ্ধার

তাড়াশে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু: লাশ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (আনুমানিক ৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

তাড়াশ থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি দ্রুতগামী বাসের চাপায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের কিছুক্ষণ পর অজ্ঞাতনামা ওই ব্যক্তি রাস্তা পারাপারের চেষ্টা করলে দ্রুতগামী বাসটি তাকে চাপা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠায়।

#তাড়াশসড়কদুর্ঘটনা #সিরাজগঞ্জ #বাসদুর্ঘটনা #অজ্ঞাতপরিচয়নিহত #হাটিকুমরুলবনপাড়ামহাসড়ক