National
১০ এপ্রি, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ: ১ জন নিহত, ৩ জন আহত

ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ: ১ জন নিহত, ৩ জন আহত

ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর এলাকার সিংপাড়া নামক স্থানে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে শুক্রবার (১০ এপ্রিল) সকালে একটি বিআরটিসি বাস ও টাইলসবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসি বাসটির সাথে ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে আসা পিকআপের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পিকআপে থাকা এক টাইলস কোম্পানির কর্মচারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এছাড়াও, বিআরটিসি বাসের হেলপার ও পিকআপের চালক আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

#ঠাকুরগাঁও #সড়কদুর্ঘটনা #বিআরটিসিবাস #পিকআপ #নিহত