National
১৮ এপ্রি, ২০২৬

তিস্তা নদীর ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত রংপুরের মানুষ

তিস্তা নদীর ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত রংপুরের মানুষ

উত্তরাঞ্চলের অন্যতম প্রধান নদী তিস্তায় গ্রীষ্মে নাব্য সংকট ও বর্ষায় ভাঙনে উদ্বাস্তু হয়ে পড়ছে রংপুরের গঙ্গাচড়ার চরাঞ্চলের মানুষ। বিস্তীর্ণ চরাঞ্চল দীর্ঘদিন ধরে বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয় কৃষক আব্দুল মান্নান বলেন, শুকনা মৌসুমে পানি থাকে না, জমিতে সেচ দেওয়া যায় না। এতে ফসল উৎপাদন কমে যায়। নোহালী ইউনিয়নের মিনার বাজার থেকে লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে নদী তীরবর্তী গ্রামগুলো চরম ঝুঁকিতে রয়েছে।

প্রবীণ আলতাফ হোসেন বলেন, আমার জীবনের সত্তর বছর তিস্তার ভাঙন আর বন্যা দেখে কেটে গেছে। শুকনা মৌসুমে পানি নেই, আর বর্ষায় সব ভাসিয়ে নিয়ে যায়। বহু সরকার এসেছে, অনেক প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু বাস্তবে কোনো স্থায়ী কাজ হয়নি।

স্থানীয়রা একটা বাঁধ নির্মাণের দাবি করছে, যেন তারা অন্তত নিরাপদে থাকতে পারে।

#তিস্তানদী #রংপুর #বন্যা #ভাঙন #বাঁধনির্মাণ