National
৯ এপ্রি, ২০২৬

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে আরিচপুর বউবাজার রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের (৩৪) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌঁনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা কমলাপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রহিমা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, পরিচয় শনাক্তকরণ ও ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

#গাজীপুর #টঙ্গী #ট্রেনদুর্ঘটনা #অপমৃত্যু