International
১০ এপ্রি, ২০২৬

ট্রাম্পের নতুন হুমকি: হরমুজ প্রণালিতে কী ঘটতে যাচ্ছে?

ট্রাম্পের নতুন হুমকি: হরমুজ প্রণালিতে কী ঘটতে যাচ্ছে?

হরমুজ প্রণালিতে ইরানের কর্মকাণ্ড নিয়ে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান ‘খুবই খারাপ’ আচরণ করছে, যা বিদ্যমান চুক্তির পরিপন্থি।নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘শোনা যাচ্ছে, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী ট্যাংকার থেকে ইরান ফি নিচ্ছে। যদি তারা নিয়ে থাকে, তবে এখনই তা বন্ধ করা উচিত।’তার এই মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। মাত্র দুই দিন আগে এই যুদ্ধবিরতি শুরু হয়।এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্প ঘোষণা দেন, ইরান যদি ‘সম্পূর্ণ, তাৎক্ষণিক এবং নিরাপদভাবে’ হরমুজ প্রণালি খুলে দেয়, তবে যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য সামরিক কার্যক্রম স্থগিত রাখতে রাজি থাকবে।তবে বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি এখনো স্বাভাবিকভাবে চালু হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর থেকে জাহাজ চলাচল সীমিত রয়েছে।সূত্র: সিএনবিসি