Chattogram
২৫ মার্চ, ২০২৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি শিশুর লাশ উদ্ধার, হত্যা সন্দেহে তদন্ত শুরু

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি শিশুর লাশ উদ্ধার, হত্যা সন্দেহে তদন্ত শুরু

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লক সংলগ্ন ময়লা-আবর্জনার স্তূপের পাশে বস্তাবন্দি অবস্থায় লাশ দেখতে পান স্থানীয় রোহিঙ্গারা।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত শিশুটির নাম নূর হালিমা (৩), সে একই ক্যাম্পের নূর আলমের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

#রোহিঙ্গা #কক্সবাজার #উখিয়া #কুতুপালং #শিশুহত্যা