International
১ মার্চ, ২০২৬
উপসাগরিয় অঞ্চলে ইরানের পাল্টা হামলা: আমিরাতে ৩ বাংলাদেশি নিহত, ৫৮ জন আহত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এই হামলায় সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় এক বাংলাদেশিসহ মোট তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পাকিস্তানি ও নেপালি নাগরিকও রয়েছেন।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি সফলভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়াও, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছিল, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা সম্ভব হয়েছে।
এই হামলার ফলে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।