National
২৮ মার্চ, ২০২৬
ভাড়াটিয়া নারীর গলাকাটা লাশ ও পুরুষাঙ্গ উদ্ধার পলাশবাড়ীতে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক ভাড়াটিয়া নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী এলাকার একটি বসতবাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত কবিতা বেগম (২৫) সাদুল্লাপুর উপজেলার গোপালপুর গ্রামের বকু মিয়ার মেয়ে। তিনি কিছুদিন ধরে ঢোলভাঙ্গা বাজারসংলগ্ন পার আমলাগাছী গ্রামের মোস্তাফিজারের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়দের তথ্যানুযায়ী, সকালে ঘরের বিছানায় কবিতা বেগমের গলাকাটা লাশ দেখতে পাওয়া যায়। একই সময়ে বাড়ির উঠানে একটি কাটা পুরুষাঙ্গ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ও পুরুষাঙ্গটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
#গাইবান্ধা #পলাশবাড়ী #নারীহত্যা #রহস্য
#গাইবান্ধা #পলাশবাড়ী #নারীহত্যা #রহস্য #অপরাধ