National
৭ এপ্রি, ২০২৬
ভারতে উৎপত্তি মাঝারি ভূমিকম্প বাংলাদেশে অনুভূত, ক্ষয়ক্ষতির খবর নেই

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে এই কম্পন বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকা, যেমন মৌলভীবাজারসহ বিভিন্ন স্থানেও টের পাওয়া গেছে।
হঠাৎ কম্পনের ফলে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ কিছুটা আতঙ্কিত হয়ে পড়লেও, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
#ভূমিকম্প #বাংলাদেশ #ভারত #সিলেট #আসাম