International
১৫ এপ্রি, ২০২৬

ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণ: ১১ জনের মৃত্যু

ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণ: ১১ জনের মৃত্যু

ভারতের ছত্তিশগড় রাজ্যের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও ২২ জন আহত হয়েছেন।

আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেন, নিহতদের পরিবারের পাশে সরকার রয়েছে।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বেদান্ত লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, বয়লার কক্ষটি সরাসরি তাদের নিয়ন্ত্রণে ছিল না।

#ভারত #বয়লারবিস্ফোরণ #শ্রমিকমৃত্যু #তাপবিদ্যুৎকেন্দ্র