National
৫ মার্চ, ২০২৬

ভৈরবে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

ভৈরবে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের চারদিন পর এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত মো.আলমগীর হোসেন জনতা ব্যাংক লিমিটেড–এর ভৈরব শাখার কর্মকর্তা ছিলেন।

 

পরিবার সূত্রে জানা গেছে, আলমগীর হোসেনের বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর লম্বাহাটি গ্রামে।

 

গত রোববার সকাল সাড়ে ৮টার দিকে আলমগীর হোসেন অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

বুধবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে কালিকাপ্রসাদ রেললাইনের পাশে স্থানীয় লোকজন একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

 

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া লাশটি আলমগীর হোসেনের বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।