International
৬ এপ্রি, ২০২৬

ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশী বোঝাই নৌকাডুবি: ৭০ জন নিখোঁজ

ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশী বোঝাই নৌকাডুবি: ৭০ জন নিখোঁজ

ভূমধ্যসাগরে একটি কাঠের নৌকা ডুবে অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। ইতালীয় এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, শনিবার বিকেলে লিবিয়ার তাজাউর উপকূল থেকে ১০৫ জন যাত্রী নিয়ে রওনা হওয়া নৌকাটি লিবিয়ার সার্চ অ্যান্ড রেস্কিউ জোনে ডুবে যায়। নৌকাটিতে শিশু, নারী ও পুরুষসহ সবাই ছিল। এটি লিবিয়ার বৌরি অয়েল ফিল্ড থেকে ১৪ নটিক্যাল মাইল উত্তরপূর্বে ডুবে যায়।

এখন পর্যন্ত ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং দুজনের মরদেহ পাওয়া গেছে। উদ্ধারকৃতদের এবং মরদেহ ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।

মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান নিখোঁজদের জন্য শোক প্রকাশ করেছে এবং ইউরোপীয় দেশগুলোর কাছে নিরাপদ অভিবাসন নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে।

তবে, আনসা নিউজের প্রতিবেদনে জীবিত যাত্রীদের বরাত দিয়ে বলা হয়েছে যে, নৌকাটিতে মোট ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী ছিল এবং কোস্টগার্ড আসার আগেই প্রায় ৮০ জন সাগরে ডুবে যায়।

#ভূমধ্যসাগর #অভিবাসনপ্রত্যাশী #নৌকাডুবি #লিবিয়া #ইউরোপ