National
১৮ এপ্রি, ২০২৬
ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ

ভূমি উন্নয়ন কর দিতে সাধারণ নাগরিক বা বেসরকারি খাতের তুলনায় সরকারি প্রতিষ্ঠানগুলোর অনীহা বেশি। ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি সংস্থাগুলো থেকে লক্ষ্যমাত্রার মাত্র ৯ শতাংশ কর আদায় সম্ভব হয়েছে।
ওই একই সময়ে সাধারণ সেবা খাত থেকে কর আদায় হয়েছে ৩২ দশমিক ৭৭ শতাংশ। সব মিলিয়ে দুটি খাত থেকে ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ৪১ দশমিক ৭৭ শতাংশ। আগামী তিন মাসের মধ্যে এ বিশাল অঙ্কের রাজস্ব আদায় করা ভূমি মন্ত্রণালয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে #ভূমিউন্নয়নকর #সরকারিপ্রতিষ্ঠান #বেসরকারিখাত