National
১৭ এপ্রি, ২০২৬

যশোরের অভয়নগরে নারীর মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে নারীর মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলায় একটি বাঁশবাগান থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, চন্দনগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইউসুফ হাওলাদারের বাঁশবাগান থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং গত কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

#যশোর #অভয়নগর #নারীরমরদেহ