International
২০ এপ্রি, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত রাখার প্রত্যাশা ক্রেমলিনের

উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা এবং বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের জানান, এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং অনিশ্চিত।
পেস্কভ আশা প্রকাশ করেন যে আলোচনার মাধ্যমে সামরিক সংঘাত বা বড় ধরনের উত্তেজনা এড়ানো সম্ভব হবে। তিনি আরও স্পষ্ট করেন যে রাশিয়া বর্তমানে এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে না, তবে একটি শান্তিপূর্ণ সমাধান অর্জনে যেকোনো ধরনের সহযোগিতা দিতে মস্কো প্রস্তুত রয়েছে। #যুক্তরাষ্ট্র #ইরান #উপসাগরীয়অঞ্চল #রাশিয়া #আলোচনা