National
২৮ ফেব, ২০২৬

আড়াইহাজারে বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত বাবা-মা

আড়াইহাজারে বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত বাবা-মা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ বছর বয়সী শিশু তাসফিয়া নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাউছিয়া থেকে বিশনন্দির দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পথে বড় বিনাইরচর এলাকায় দারুল উলুম মাদরাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা শিশু তাসফিয়া ঘটনাস্থলেই প্রাণ হারায়

নিহত তাসফিয়া কুমিল্লার হোমনা উপজেলার আলীপুর গ্রামের আবুল হোসেন ও নাসিমা বেগমের মেয়ে। এই দুর্ঘটনায় তাসফিয়ার বাবা আবুল হোসেন এবং মা নাসিমা বেগম গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।