National
২৬ মার্চ, ২০২৬
বজ্রপাতে রংপুরে যুবকের মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বজ্রপাতে আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজিপুর মাঝাপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় মাগরিবের নামাজের আগে, প্রায় ৬টার দিকে এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় আশরাফুল ইসলাম তার তামাকক্ষেতে তামাক উত্তোলনের কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানিয়েছেন, ঘটনাটি তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
#বজ্রপাত #রংপুর #দুর্ঘটনা #যুবকেরমৃত্যু
#বজ্রপাত #রংপুর #যুবকেরমৃত্যু #তারাগঞ্জ