National
২৪ মার্চ, ২০২৬

খুলনায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার, চাঞ্চল্য

খুলনায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার, চাঞ্চল্য

শরণখোলায় ফাতেমা আক্তার রিয়া মনি (১৫) নামে এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের হাওলাদারবাড়ির সামনের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাজৈর জামে মসজিদের ইমাম বাবুল মুন্সি প্রথমে রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে জানান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে কিশোরীর গলাকাটা লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

নিহত ফাতেমা আক্তার রিয়া মনি তার খালাতো নানির বাড়িতে থাকতেন। তার বাবা-মা ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামিনুল হক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় সিআইডি ও পিবিআই কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চালাচ্ছে।

#খুলনা #শরণখোলা #কিশোরী #হত্যা