সিদ্ধিরগঞ্জে পাইপগান ও কার্তুজের খোসাসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ দেশে তৈরি একটি লোহার পাইপগান এবং একটি কার্তুজের খোসাসহ মো. মুরাদ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মুরাদ সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং ঢাকেশ্বরী চেয়ারম্যান অফিস এলাকার কামাল হোসেনের পুত্র।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। তিনি জানান, সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের মদিনাবাগ এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাকে তল্লাশি করে তার কাছ থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
#নারায়ণগঞ্জ #সিদ্ধিরগঞ্জ #পাইপগান #গ্রেপ্তার