National
৫ মার্চ, ২০২৬
ভাওয়ালের গজারি বনে আবার আগুন

গাজীপুরের শ্রীপুরে আবার দুর্বৃত্তদের দেওয়া আগুনে জ্বলছে ভাওয়ালের ঐতিহ্যবাহী গজারি বন।
গত এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বনভূমির ঝরা পাতায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে কপিচ গাছ, লতাগুল্ম ও বনাঞ্চলের গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর ফাল্গুন-চৈত্র এলেই একই চিত্র দেখা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, এ অগ্নিসংযোগ শুধু গাছপালা নয়— পুরো বনজ সম্পদকে ধ্বংস করছে।
বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি ও কলামিস্ট সাঈদ চৌধুরী বলেন, ‘বন পোড়ানো অত্যন্ত ক্ষতিকর। দ্রুত মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা বাড়াতে হবে।