National
১ এপ্রি, ২০২৬
ভোলার বোরহানউদ্দিনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিনে হ্যাপি আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন রাড়ি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হ্যাপি আক্তার বোরহানউদ্দিন পৌর এলাকার ৭নং ওয়ার্ডের আব্দুল মালেকের মেয়ে।
হ্যাপির বাবা আব্দুল মালেক অভিযোগ করে বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল তৈরি করে।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনার সাথে জড়িত #আত্মহত্যা #গৃহবধূ #ভোলা #বোরহানউদ্দিন