Job
১১ মার্চ, ২০২৬

বিকাশ লিমিটেডে টেকনিশিয়ান পদে চাকরির সুযোগ: ডেটা সেন্টার অপারেশনস বিভাগে নিয়োগ

বিকাশ লিমিটেডে টেকনিশিয়ান পদে চাকরির সুযোগ: ডেটা সেন্টার অপারেশনস বিভাগে নিয়োগ

দেশের শীর্ষ মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড তাদের ডেটা সেন্টার অপারেশনস বিভাগে টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ:

  • পদের নাম: টেকনিশিয়ান
  • বিভাগ: ডেটা সেন্টার অপারেশনস
  • পদসংখ্যা: ১টি
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মক্ষেত্র: অফিস (ঢাকা ও গাজীপুর)
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।
  • অন্যান্য যোগ্যতা: নেটওয়ার্ক, পাওয়ার ও কুলিং সিস্টেম সম্পর্কে প্রাথমিক জ্ঞান এবং এমএস ওয়ার্ড ও এক্সেলে দক্ষতা থাকতে হবে।
  • অভিজ্ঞতা: ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারীদের জন্য ১ বছরের অভিজ্ঞতা অথবা এইচএসসি পাস প্রার্থীদের জন্য ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।

বেতন ও সুযোগ-সুবিধা:

  • বেতন: আলোচনা সাপেক্ষে।
  • অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি ও সময়সীমা:

আগ্রহী প্রার্থীরা বিকাশ লিমিটেডের ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ১০ মার্চ থেকে শুরু হয়েছে এবং চলবে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত।

#বিকাশচাকরি #টেকনিশিয়াননিয়োগ #ডেটা সেন্টার #বিকাশলিমিটেড #চাকরিরখবর